❓ Law Doors কি সরাসরি আইনি সেবা প্রদান করে?
উত্তর: না। Law Doors বর্তমানে সরাসরি কোনো ধরনের আইনি সেবা প্রদান করে না। আমরা মূলত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবিদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য কাজ করছি।
❓ তাহলে Law Doors কীভাবে কাজ করে?
উত্তর: আমরা যাচাইকৃত, অভিজ্ঞ ও দক্ষ আইনজীবিদের তথ্য আমাদের ওয়েবসাইটে যুক্ত করি। ব্যবহারকারীরা চাইলে সেই আইনজীবিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আলোচনা করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ নিতে পারেন।
❓ Law Doors কি কোনো ফি বা চার্জ নেয়?
উত্তর: না। Law Doors কোনো ব্যবহারকারীর সঙ্গে সেবামূলক বিষয়ে কোনো অর্থ লেনদেন করে না।
❓ Law Doors-এর কনটেন্ট ও ভিডিও কি ফ্রি?
উত্তর: হ্যাঁ। আমাদের ওয়েবসাইটে থাকা সকল কনটেন্ট, আর্টিকেল ও ভিডিও ১০০% সম্পূর্ণ ফ্রি।
❓ Law Doors কি বর্তমানে কোনো অর্থের বিনিময়ে সেবা দিচ্ছে?
উত্তর: না। Law Doors আপাতত কোনো ধরনের অর্থের বিনিময়ে সেবা প্রদান করে না।
❓ আইনজীবির সাথে যোগাযোগ করলে টাকা দেওয়া লাগবে কি?
উত্তর: আইনজীবির সঙ্গে যোগাযোগের পর কোনো অর্থ লেনদেন হলে সেটি সম্পূর্ণ ভাবে আপনার ও সংশ্লিষ্ট আইনজীবির মধ্যে হবে। Law Doors এ ক্ষেত্রে কোনো পক্ষ নয়।
❓ Law Doors কি আইনজীবিদের আচরণ বা পরামর্শের দায় নেবে?
উত্তর: না। Law Doors কেবল একটি তথ্য ও সংযোগ প্ল্যাটফর্ম। আইনজীবির পরামর্শ, সিদ্ধান্ত বা কার্যক্রমের দায় সংশ্লিষ্ট আইনজীবিরই।
❓ Law Doors-এর নাম ব্যবহার করে কেউ প্রতারণা করলে কী হবে?
উত্তর: যদি Law Doors-এর নাম ব্যবহার করে কেউ প্রতারণা করে, সে ক্ষেত্রে Law Doors কোনো দায় ভার বহন করবে না। এ ধরনের ঘটনায় ব্যবহারকারীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
❓ Law Doors কি ভবিষ্যতে সরাসরি আইনি সেবা চালু করবে?
উত্তর: ভবিষ্যতে নতুন ফিচার বা সেবা যুক্ত হলে তা আমাদের ওয়েবসাইট ও অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে।
❓ Law Doors-এর সাথে কীভাবে যোগাযোগ করা যাবে?
উত্তর: আমাদের ওয়েবসাইটের Contact পেজের মাধ্যমে সহজেই আমাদের সাথে যোগাযোগ করা যাবে।