যাকাত ক্যালকুলেটর ২০২৬ | সঠিক ভাবে যাকাত নির্ধারণের সম্পূর্ণ গাইড
নিসাব ও রেট
দাম/পদ্ধতি সেট করুন।
আপনার সম্পদ
সব ফিল্ড আলাদা—তবে ব্যবহার সহজ।
নগদ ও ব্যাংক ৳ ০
স্বর্ণ ও রূপা ৳ ০
বিনিয়োগ ৳ ০
ব্যবসা ৳ ০
যাকাত ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করবেন (সম্পূর্ণ গাইড)
যাকাত ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সঠিকভাবে যাকাত নির্ধারণ করা অনেকের জন্য জটিল হয়ে যায়, বিশেষ করে যখন নগদ টাকা, স্বর্ণ, রূপা, DPS, FDR, ব্যবসার সম্পদ ইত্যাদি এক সাথে হিসাব করতে হয়।
এই কারণে আমাদের যাকাত ক্যালকুলেটরটি তৈরি করা হয়েছে, যাতে আপনি সহজে, দ্রুত এবং নির্ভুল ভাবে আপনার যাকাত নির্ধারণ করতে পারেন।
নিচে ধাপে ধাপে ব্যবহার পদ্ধতি দেওয়া হলো।
ধাপ ১: নিসাব পদ্ধতি নির্বাচন করুন
প্রথমে আপনাকে “নিসাব পদ্ধতি” নির্বাচন করতে হবে।
রূপা-ভিত্তিক (হানাফি)
-
প্রায় ৫৯৫ গ্রাম রূপার সমমূল্য সম্পদ
-
বাংলাদেশে বেশি প্রচলিত
-
তুলনামূলক কম সীমা → বেশি মানুষের উপর যাকাত ফরজ হয়
স্বর্ণ-ভিত্তিক
-
প্রায় ৮৫ গ্রাম স্বর্ণের সম মূল্য সম্পদ
-
উচ্চ সীমা → তুলনা মূলক কম মানুষের উপর যাকাত ফরজ হয়
আপনি আপনার আলেমের পরামর্শ অনুযায়ী একটি পদ্ধতি নির্বাচন করুন।
ধাপ ২: স্বর্ণ ও রূপার বর্তমান বাজারদর লিখুন
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো:
-
দাম লিখতে হবে প্রতি ভরি (৳/ভরি)
-
ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে গ্রাম হিসেবে হিসাব করে নিবে
উদাহরণ:
যদি ১ ভরি স্বর্ণের দাম হয় ৳ ২,৬১,০০০
তাহলে সরাসরি “স্বর্ণের দাম (৳/ভরি)” ঘরে 261000 লিখুন।
ধাপ ৩: বর্ষ গণনা (রেট নির্বাচন)
দুটি অপশন থাকবে:
-
হিজরি (২.৫%)
-
গ্রেগোরিয়ান (≈ ২.৫৭৭%)
সাধারণত হিজরি বছর অনুযায়ী ২.৫% ব্যবহৃত হয়।
ধাপ ৪: আপনার সম্পদের তথ্য দিন
এখানে সব সম্পদ আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, যাতে সহজে বুঝতে পারেন।
নগদ ও ব্যাংক
-
হাতে নগদ
-
ব্যাংক ব্যালেন্স
-
bKash / Nagad / Rocket
স্বর্ণ ও রূপা
-
আপনার মোট স্বর্ণ (ভরি)
-
মোট রূপা (ভরি)
বিনিয়োগ
-
DPS
-
FDR
-
শেয়ার / মিউচুয়াল ফান্ড
-
ক্রিপ্টো
-
অন্যান্য বিনিয়োগ
ব্যবসা (যদি থাকে)
-
স্টক / ইনভেন্টরি (বর্তমান বাজারমূল্য)
-
ব্যবসার নগদ
-
আদায়যোগ্য পাওনা
অন্যান্য
-
ব্যক্তিগত পাওনা (আদায়যোগ্য)
-
দেনা (আগামী ১২ মাসে পরিশোধযোগ্য)
ধাপ ৫: হাওল (১ বছর) নিশ্চিত করুন
যদি আপনার সম্পদ এক পূর্ণ হিজরি বছর নিসাব পরিমাণে থাকে, তাহলে “১ বছর পূর্ণ হয়েছে” চেক করুন।
যদি এখনো পূর্ণ না হয়:
-
ক্যালকুলেটর আনুমানিক যাকাত দেখাতে পারবে
-
কিন্তু বাস্তবে যাকাত ফরজ নাও হতে পারে
ফলাফল কীভাবে দেখবেন
ডান পাশে আপনি দেখতে পাবেন:
-
মোট যাকাত যোগ্য সম্পদ
-
দেনা বাদ দিলে নেট সম্পদ
-
নিসাব সীমা
-
প্রদেয় যাকাতের পরিমাণ
সব ফলাফল বাংলা সংখ্যায় (৳ ১,২৩,৪৫৬) দেখানো হবে।
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
- ব্যক্তিগত বসবাসের বাড়ি, গাড়ি, দৈনন্দিন ব্যবহারের জিনিস যাকাত যোগ্য নয়
- দেনা কেবল সেই অংশ বাদ হবে যা আগামী ১২ মাসে পরিশোধ যোগ্য
- ব্যবসার সম্পদ বর্তমান বাজার মূল্যে গণনা করতে হবে
সতর্কবার্তা ও চূড়ান্ত নির্দেশনা
যাকাত একটি ফরজ ইবাদত। সঠিক ও যথাযথ ভাবে যাকাত হিসাব করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ওয়েবসাইটের যাকাত ক্যালকুলেটরটি যাকাতের প্রাথমিক হিসাব সহজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
তবে মনে রাখতে হবে:
এই ক্যালকুলেটর শুধুমাত্র ব্যবহারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় ভাবে হিসাব করে। এটি কোনো নির্দিষ্ট মাযহাব, ফিকহি মত বা ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত শরিয়াহ সিদ্ধান্ত প্রদান করে না।
সঠিক ভাবে যাকাত নির্ধারণের জন্য ইনপুটে দেওয়া তথ্য সম্পূর্ণ নির্ভুল হওয়া আবশ্যক। ভুল তথ্য প্রদান করলে যাকাতের হিসাবও ভুল হতে পারে, যার সম্পূর্ণ দায় ব্যবহারকারীর উপর বর্তাবে। এই ওয়েবসাইট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ভুল হিসাবের দায়ভার গ্রহণ করবে না।
বিশেষ করে নিম্নোক্ত বিষয় গুলো ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে:
-
ব্যক্তিগত ব্যবহারের স্বর্ণ/গহনার যাকাত প্রযোজ্য কি না
-
দেনার কত অংশ বাদ যাবে
-
ব্যবসার সম্পদের মূল্য নির্ধারণের পদ্ধতি
-
শেয়ার, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টো সম্পদের হিসাব
-
অনিশ্চিত বা বিলম্বিত পাওনার যাকাত
এ ধরনের বিষয়ে ফিকহি মতভেদ থাকতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।
চূড়ান্ত পরামর্শ
এই ক্যালকুলেটরের মাধ্যমে প্রাথমিক ভাবে যাকাতের হিসাব নির্ণয় করার পর, চূড়ান্ত ভাবে যাকাত আদায়ের আগে একজন অভিজ্ঞ ও যোগ্য আলেমের পরামর্শ গ্রহণ করা উত্তম ও নিরাপদ।
নোট: চূড়ান্ত ভাবে যাকাত আদায়ের আগে একজন আলেমের পরামর্শ নিন।